ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা চেষ্টা মেঘমল্লার বসুর

নিজস্ব প্রতিবেদক

একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বিকেলে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আক্কাস আলী বলেন, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন মেঘমল্লার বসু।
এদিকে মেঘমল্লার বসুর ভাই পরিচয়ে তার সঙ্গে থাকা এক যুবক বলেন, তিনি একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট খেয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে চেয়েছেন তা জানতে পারেনি। চিকিৎসকের পরামর্শে তিনি এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
এর আগে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০টি ঘুমের ট্যাবলেট একসঙ্গে খেয়েছেন মেঘমল্লার বসু। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।