শিরোনাম

কাঁচামরিচ-টমেটো আমদানি শুল্ক অব্যাহতি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
কাঁচামরিচ-টমেটো আমদানি শুল্ক অব্যাহতি
কাঁচামরিচ ও টমেটো

নিত্যপণ্যের দাম মানুষের নাগালে রাখতে কাঁচামরিচ ও টমেটো আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করছে সরকার। সোমবার (১৭ আগষ্ট) মন্ত্রী সভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন সময়ে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণ করে থাকে। কাঁচামরিচ ও টমেটো দেশের অন্যতম বহুল ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্য। মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় এসব পণ্যের বাজারমূল্য অস্বাভাবিকভাবে বাড়ে। যা সাধারণ জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে।

জনস্বার্থে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচামরিচ ও টমেটো আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-কর অব্যাহতি প্রদান করা হয়েছে। বিদ্যমান মোট করভার ৬১ শতাংশ থেকে হ্রাস করে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

/এফআর/