কমলো সিগারেটের ফিল্টার ও নিকোটিন পাউচের শুল্ক

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কর আরোপের ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত তামাক খাতের গুরুত্বপূর্ণ দুটি কাঁচামালের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশোধিত অর্থবিলে সিগারেটের ফিল্টার ও নিকোটিন পাউচ-সংশ্লিষ্ট কাঁচামালের সম্পূরক শুল্ক কমানো হয়েছে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবে অর্থবিলের এই সংশোধনী পাস হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, সংশোধিত অর্থবিলে সিগারেট তৈরির অন্যতম কাঁচামাল ফিল্টার এবং ফিল্টার তৈরির উপকরণ অ্যাসিটেট টু বা সেলুলোজ অ্যাসিটেট আমদানিতে সম্পূরক শুল্ক কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে এই হার ১০০ শতাংশ প্রস্তাব করা হয়েছিল। সেই হিসাবে এই খাতে সম্পূরক শুল্ক প্রস্তাবিত বাজেটের তুলনায় এক-তৃতীয়াংশের বেশি কমানো হয়েছে। একইভাবে নিকোটিন পাউচ উৎপাদনের কাঁচামালেও সম্পূরক শুল্ক কমানো হয়েছে।
জানা গেছে, নিকোটিন পাউচ বা নিকোটিনযুক্ত থলে একটি তামাকপণ্য। এবার প্রথমবারের মতো ১০ গ্রাম নিকোটিন পাউচের দাম নির্ধারণ করা হয় ৫০০ টাকা। নতুন করে করের আওতায় আনা এই পণ্যটিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত গ্রানুলস আমদানিতেও শুল্ক কমানো হয়েছে। প্রস্তাবিত ১০০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে। উৎপাদন পর্যায়েও শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে প্রস্তাবিত ৪০ শতাংশ থেকে শুল্ক কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।
সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের গণমাধ্যমকে বলেন, সিগারেট এমনিতেই সহজলভ্য। প্রস্তাবিত কর কমানো হলে তাতে সিগারেট কোম্পানিগুলো লাভবান হবে। আর মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়বে। এ ছাড়া নিকোটিনের পাউচে কোনো সুবিধা না দিয়ে বরং নিষিদ্ধেরও দাবি জানান তিনি।

সিগারেট খেতে বাধা দেওয়ায় ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে গুলি