দেশে স্বর্ণের দাম বাড়লো ১৬৯১ টাকা, ভরি কত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশে স্বর্ণের দাম বাড়লো ১৬৯১ টাকা, ভরি কত
স্বর্ণালঙ্কার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ টাকা ৫৭ হাজার ১৭২ টাকা।

স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ২০৭ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

/জেএইচ/