দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, ভরি কত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, ভরি কত
ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৩ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৩ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৯৩০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ২৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ২ হাজার ৯১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৫ টাকা এবং ২১ ক্যারেটে ৪৬৬ টাকা কমিয়ে ৪ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪৩৭ টাকা কমিয়ে ৩ হাজার ৫৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ২ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এফআর/