চলতি অর্থবছরের রেমিট্যান্স এসেছে ৩৫.২১ বিলিয়ন ডলার

সিজেডএন ডেস্ক

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৭ জুন পর্যন্ত দেশে ৩৫.২১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৩ শতাংশ বেশি। সে সময় এসেছিল ৩০.০১ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৫ থেকে ২৭ জুন এই তিন দিনে দেশে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
চলতি বছরের জুন মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২.৪৫২ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ২.৪৯৯ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ ১.৯ শতাংশ হ্রাস পেয়েছে।
তবে, জুন মাসে সামান্য কমলেও ২০২৫-২৬ অর্থবছর জুড়ে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের উল্লেখযোগ্য অবদানের ফলে আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্সে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক