১৭ দিনে রেমিট্যান্স এলো ১৮৮ কোটি ৭০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা (ডলারপ্রতি ১২২ টাকা ধরে)।
মঙ্গলবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ। সোমবার (১৭ আগস্ট) একদিনেই প্রবাসীরা দেশে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে এর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৭৩ কোটি ডলার