শিরোনাম

বিএনপির ইশতেহার অনুযায়ী কৃষি ঋণ মওকুফে ১৫৬৭ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ইশতেহার অনুযায়ী কৃষি ঋণ মওকুফে ১৫৬৭ কোটি টাকা বরাদ্দ
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খাতে চলতি অর্থবছরে মোট ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।

মওকুফের আওতায় শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের ক্ষুদ্র কৃষকরা উপকৃত হবেন। ইতোমধ্যে বরাদ্দকৃত অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া কৃষির সার্বিক উন্নয়নে সরকার বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সেগুলো হলো–

কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি: কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে।

সার সরবরাহ: ভর্তুকি মূল্যে কৃষকপর্যায়ে সার সরবরাহ অব্যাহত।

কৃষি যান্ত্রিকীকরণ: ভর্তুকির ওপর নির্ভরশীলতা কমাতে ও সাশ্রয়ী উৎপাদন নিশ্চিতে এ কর্মসূচি জোরদার করা হয়েছে।

পণ্যের বহুমুখীকরণ: কৃষিপণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন: পচনশীল পণ্য সংরক্ষণে এ ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। বরেন্দ্র অঞ্চলে আম চাষীদের জন্য বিশেষ হিমাগার স্থাপন করা হচ্ছে।

কৃষক ডাটাবেজ: কৃষি উপকরণ বিতরণ, পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে কৃষক ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার আশা করছে, এসব উদ্যোগ দেশের কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

এদিকে, সরকার কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য আগামী অর্থবছরে ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থ বছরে ছিলো ৩৭ হাজার ১২৬ কোটি টাকা।

/এফআর/