শিরোনাম

বাংলা কিউআরে ব্যক্তি পর্যায়ে লেনদেন শুরু ১ অক্টোবর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাংলা কিউআরে ব্যক্তি পর্যায়ে লেনদেন শুরু ১ অক্টোবর
প্রতীকী ছবি

ডিজিটাল পেমেন্ট বাড়াতে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হবে।

সে লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিজস্ব অ্যাপে প্রয়োজনীয় ফিচার যুক্ত করতে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সার্ভিস অপারেটরদের (পিএসও) নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জারি করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট জানিয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন কার্যকর করা হবে।

জানা গেছে, নতুন ব্যবস্থায় কিউআর কোডের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। ভুয়া কিউআর তৈরি বা কিউআর কোডের তথ্য পরিবর্তন করে প্রতারণার সুযোগ বন্ধ করতে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার প্রযুক্তি ও ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়েছে।

প্রতিটি লেনদেনের সময় পেমেন্ট সুইচের মাধ্যমে রিয়েল-টাইমে এই তথ্য যাচাই করা হবে। ফলে কিউআর কোড পরিবর্তন করে বা ভুয়া তথ্য সংযুক্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ কমে আসবে।

সংশ্লিষ্টরা সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন বাংলা কিউআরের মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা লেনদেন হচ্ছে। পিটুপি লেনদেন চালু হলে সেটার পরিমাণ বহুগুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

/এফআর/