সাড়ে ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

সাড়ে ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এবার একটি ব্যাংক থেকে সাড়ে ৪ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আকু বিল পরিশোধের পর সোমবার (১১ মে) নতুন করে বাণিজ্যিক ব্যাংক থেকে এ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক।
এর ফলে দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বিপিএম৬ পদ্ধতিতে ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার বলে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে রিজার্ভ ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার।’
বৃহস্পতিবার (৭ মে) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ এক দশমিক ৫১ বিলিয়ন ডলার পরিশোধ করার পরে বাংলাদেশের রিজার্ভ দাঁড়ায় বিপিএম৬ পদ্ধতিতে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলরা। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে ৩৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার।
আকু দায় শোধের আগেও দু’ দফায় বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ৮ কোটি ডলার কিনেছে ১২২ টাকা ৭৫ পয়সা দরে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি মাসে সাড়ে ১২ কোটি ডলার ও চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার কেনা হয় বাজার থেকে।

আইএমএফের ১১৫ কোটি ডলার ঋণে রিজার্ভ বেড়ে ২৬.৫ বিলিয়ন ডলার