শিরোনাম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন ডলার
ছবি: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের রিজার্ভের এই অবস্থান বৈদেশিক খাতের স্থিতিশীলতাকেই তুলে ধরে।

/এফআর/