মেয়াদ শেষের আগেই ডেপুটি গভর্নরের নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক

মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৪ মাস আগেই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে বর্তমানকে তিন বছরের জন্য নতুন ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়। উভয় আদেশই অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ‘সরকারের সিদ্ধান্তে জাকির হোসেন চৌধুরীকে বাদ দিয়ে আনিছুর রহমানকে ডেপুটি গভর্নর নিয়োগ করা হয়েছে।’
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক অর্ডারের ধারা ১০(৪) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও পিআরএল স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
অন্য প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
জাকির হোসেন চৌধুরী ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সে হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর।
প্রজ্ঞাপন দুটিতেই সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হলেও জাকির হোসেন চৌধুরীর চুক্তি নির্ধারিত সময়ের আগেই কেন বাতিল করা হয়েছে, সে বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন