আমানতকারীদের টাকা পুরোপুরি নিরাপদ আছে: এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকে আমানতকারীদের টাকা পুরোপুরি নিরাপদ আছে। গ্রাহকসেবার মান উন্নয়নে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব উদ্যোগ নিচ্ছে।
আজ বুধবার (১ এপ্রিল) সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী মোখলেসুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস.এম. মঈনুল কবীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর সানমুন স্টার টাওয়ারে এই সংবাদ সম্মেলন হয়।
ব্যাংকের চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য কেবল নিজেদের সাফল্য নয়, বরং দেশের সাফল্য; তাই আমরা কৃষি এবং খাদ্য উৎপাদনে বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছি। একই সঙ্গে যারা বিদেশে কাজ করতে চায় তাদের জন্য ভ্যালু অ্যাডেড সার্ভিস এবং আমাদের দেশের যে বিশাল তরুণ প্রজন্ম রয়েছে, তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।
বক্তারা জানান, আর্থিক সূচকে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে এসবিএসি ব্যাংক। ব্যাংকের মুনাফাও দেশের বিরাজমান অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। ধারাবাহিক সাফল্য বিরাজ করায় ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হারও পর্যাপ্ত। আগ্রাসী বিনিয়োগ না হওয়ায় ব্যাংকটির তারল্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। খেলাপি ঋণের হারও সহনীয় পর্যায়ে রয়েছে।
২০১৩ সালের ৩ এপ্রিল ‘সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড’ বাণিজ্যিক ধারার ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রাহক আস্থা ও ভালোবাসায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে বর্তমানে ব্যাংকটি ‘এসবিএসি ব্যাংক পিএলসি.’ নামেই কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ব্যাংকটি ৯০টি শাখা, ৩২টি উপশাখা, এজেন্ট আউটলেট এবং ৭৭টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যাংকটির ১০টি শাখার মাধ্যমে ইসলামী ব্যাংকিং পরিসেবাও নিশ্চিত করা হচ্ছে। এসবিএসি ব্যাংক দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১৫ শতাংশ বেড়ে ১১ হাজার কোটি টাকা টাকা দাঁড়িয়েছে এবং ঋণ ও অগ্রিম ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে সাড়ে ৯ হাজার কোটি টাকা হয়েছে। এতে ব্যাংকের ঋণ-আমানতের অনুপাত (এডিআর) ৮২ শতাংশে ঠেকেছে। অর্থাৎ এসবিএসি ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণ বিতরণে মোটেও আগ্রাসী নয়। এ সময়ে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা। ব্যাসেল-৩ অনুসারে প্রয়োজনের চেয়েও উদ্বৃত্ত মূলধন থাকায় মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৪ দশমিক ২২ শতাংশ। যা ব্যাংকটির শক্তিশালী আর্থিক ভিত প্রমাণ করে।
এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর বলেন, আমরা গ্রাহকের প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের কোনো সূচক ব্যাপক উঠানামা করে না। ফলশ্রুতিতে টেকসই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের ব্যাংকের মোট বিনিয়োগের ৩৬ শতাংশ বিনিয়োগ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে। বৃহৎ শিল্প ও মেয়াদী ঋণ বিতরণের পাশাপাশি নন-ফান্ডেড কমিশনভিত্তিক বৈদেশিক বাণিজ্যেও ব্যাংকটির প্রসার ঘটছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গ্রহণ এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম যত্নের সঙ্গে পরিচালনা করায় ব্যাংকটি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।