সাবেক এমপি মোশতাক আহমেদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি মোশতাক আহমেদ গ্রেপ্তার
নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী

রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, কিছুক্ষণ আগে ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধীসহ একাধিক মামলা আছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ইকবাল রোডের ২/১৪ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমেদ রুহী। এর আগে, ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মগোপনে ছিলেন তিনি।

/এসবি/