সালমান এফ রহমানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, জুলাই গণআন্দোলনের সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে তার বাবা আবদুল হান্নান সরকার ২০২৪ সালের ২২ আগস্ট ধানমন্ডি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পিবিআই কর্মকর্তা ইয়াসিন আলী চলতি বছরের ৯ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে সালমান এফ রহমানের নাম ৪ নম্বরে আছে। তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আদালত ৫ জুলাই সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামি কারাগারে থাকায় পরে ২২ জুলাই সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল হক। আদালত আজ শুনানির দিন ধার্য করে আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির ২ নম্বর সড়কের ইয়েলো মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী মোদ্দাছির হোসেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি মারাত্মক আহত হন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট নৌপথে পলায়নের সময় সালমান এফ রহমানকে সদরঘাট থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।

মানবতাবিরোধী অপরাধে সালমান-আনিসুলের বিচার শুরু