শিরোনাম

মানবতাবিরোধী অপরাধের তদন্তে মোজাফফরকে ট্রাইব্যুনালে তলব

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের তদন্তে মোজাফফরকে ট্রাইব্যুনালে তলব
মোজাফফর হোসেন

চব্বিশের গণঅভুত্থানে মানবতাবিরোধী অপরাধের তদন্তে মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়।

এর আগে প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে হাজিরের জন্য আবেদন করা হয়েছে।

প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার হন মোজাফফর হোসেন। পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

/এফসি/