ডিজিটাল ভোট গণনা চান শিশির মনির

ডিজিটাল ভোট গণনা চান শিশির মনির
সিটিজেন ডেস্ক

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন আইনজীবী নেতা শিশির মনির। তিনি ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানিয়ে অভিযোগ করেছেন, নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে । একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘পাতানো নির্বাচন’ হলে তাতে তারা অংশ নেবেন না।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন উপলক্ষে জামায়াত সমর্থিত প্যানেল ‘সবুজ দল’-এর নির্বাচনী প্রচারণা শেষে সমিতির কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
শিশির মনির বলেন, ঢাকা বারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কোনোভাবেই ব্যালট বাক্স ছিনতাই করে রাজনৈতিক দলের কার্যালয়ে ভোট গণনার সুযোগ দেওয়া হবে না। ঢাকা বারের সদস্যরা এমন নির্বাচন মেনে নেবেন না। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানান।
তিনি অভিযোগ করেন, নির্বাচন শুরু হওয়ার আগেই কমিশন দখলের চেষ্টা চলছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে আইনজীবীরা তা মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে শিশির মনির বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের মধ্যে এক ধরনের একনায়কতান্ত্রিক প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনকে ভয় পান কেন? যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে।
পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়ে শিশির মনির বলেন, আইনজীবীদের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তারা আপসহীন থাকবেন।
উল্লেখ্য, নির্বাচনী গণসংযোগ কর্মসূচি ঢাকা আদালতের বিভিন্ন ভবন ও চত্বরে অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থীরা ভোটারদের কাছে সমর্থন কামনা করেন।