এবার নাহিদ ইসলামের আসনে ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এবার নাহিদ ইসলামের আসনে ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

ওই আসনে নির্বাচনে জয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের ফলাফল নিয়ে এর আগেও ৩০টির বেশি আসনের প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেছেন।

শুনানির জন্য এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

/এসএ/