বার কাউন্সিলে তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানিয়েছেন।
বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিলের জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির জন্য আসন্ন এমসিকিউ পরীক্ষা আগামী ১২ জুন শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ এবং পরীক্ষাকেন্দ্রের বিষয়ে যথাসময়ে জানানো হবে। পরীক্ষাসংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিকে আইন পেশায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সিনিয়র আইনজীবীর অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন জমা দেওয়ার ছয় মাস পর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়া যায়। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়।
লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আইনজীবী হিসেবে সনদ দেয় বাংলাদেশ বার কাউন্সিল। এই সনদ নিয়ে সংশ্লিষ্ট জেলা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করতে পারেন একজন আইনজীবী।

হাইকোর্টে আইনজীবী অন্তর্ভুক্তি: লিখিত পরীক্ষার ফল প্রকাশ