আবারও পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ১২৭ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (১৮ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।
এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর হাইকোর্ট আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ছয় মাস সময় দেন। সে সময় আদালত বলেছিলেন, ‘শেষবারের মতো’ এই সময় দেওয়া হচ্ছে এবং এর মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
২০২৪ সালের অক্টোবরে হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। পিবিআই প্রধানকে ওই কমিটির আহ্বায়ক করা হয়। এছাড়া কমিটিতে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নিচে নয় এমন একজন পুলিশ প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি এবং র্যাবের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়নি।

জামিন পেলেন আবুল বারকাত, মুক্তিতে বাধা নেই