আমিনুলের চ্যালেঞ্জ: ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

আদালত সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিবাদী জামায়াত প্রার্থীসহ অন্য বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশও দেওয়া হয়েছে।
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থী আমিনুল হকের এক আবেদনের প্রেক্ষিতে রবিবার (৮ মার্চ) হাইকোর্টে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
আমিনুল হক ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন।
নির্বাচনে আব্দুল বাতেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট পান। অন্যদিকে আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। আবেদনে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার নির্দেশনা চান।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক ভোটে হারলেও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন।
এর আগে ১৫ এর অধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।