শিরোনাম

ওজনে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও সংবাদদাতা
ওজনে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পেট্রোল ও ডিজেলে ওজনে কম দেওয়ার অভিযোগে দুইটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

জানা যায়, অভিযানে উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন প্রতি ১০ লিটার তেল প্রায় ২৩০ মিলিলিটার কম দেয় বলে ধরা পড়ে। একই ধরনের অনিয়ম পাওয়া যায় উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশনেও। এ ঘটনায় ভোক্তাদের সঙ্গে প্রতারণার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, ইচ্ছাকৃতভাবে ওজনে কম দিয়ে সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। জেলা প্রশাসকের নির্দেশে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসআর/