আমরা হ্যাঁ-তে ভোট দিবো: মির্জা ফখরুল

আমরা হ্যাঁ-তে ভোট দিবো: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণভোটের মধ্যে কী সংস্কার আছে, বেশির ভাগ লোকই বুঝে না। আমরা হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা হ্যাঁ-তে ভোট দিবো।’
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ভাঙ্গরাই এলাকায় নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা শুনেছেন তো, এবার নাকি দুইটা ব্যালট দিবে? একটাতে থাকবে এমপির ভোট, আরেকটা থাকবে গণভোটের হ্যাঁ-না ভোট। গণভোটের মধ্যে কী সংস্কার আছে বেশির ভাগ লোকই বুঝে না। যাহোক, তারপরও ভালো জিনিসটা আমরা নিতে চাই। আমরা হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর কিসে ভোট দিব, ধানের শীষে।’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘সনাতনী ভাইবোনদের জন্য বলতে চাই, আপনারা কখনো নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। আপনার বাংলাদেশ নাগরিক। আপনাদের সমান অধিকার আছে। যে অধিকার আমার আছে, আপনারও সেই অধিকার আছে।’
এর আগে ওই ইউনিয়নের গোলিববুবুর হাটে নির্বাচনী সভায় মির্জা ফখরুল বলেন, ‘যাঁরা সংস্কার চান তাঁরা বলবেন হ্যাঁ, আর যাঁরা সংস্কার চান না, তাঁরা বলবেন না।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের এই রাষ্ট্র নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। খারাপ লোকগুলো এটা নষ্ট করে দিয়েছে। এ জন্য এটা ঠিক করার জন্য সবাই মিলে চিন্তা করে একটা পরিকল্পনা করেছে। এটা তো শুধু বললেই হবে না, সমগ্র মানুষকে জানাতে হবে।’