ঠাকুরগাঁওয়ে ৩ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ে র্যাবের অভিযানে ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমুর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। মুর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তারকৃতরা হলেন– হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামের হাসান আহাম্মদ ও নন্দগাঁও এলাকার নাজমুল।
এর আগে সোমবার বিকালে হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, সোমবার ভৈষা গ্রামে হাসান আহাম্মদের বসতবাড়ির গোয়ালঘর থেকে ১১৫ কেজি ওজনের বিষ্ণুমুর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছে, পরস্পর যোগসাজশ করে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করেছিল।
র্যাব আরও জানায়, প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।