সাদাপাথরের পানিতে নেমে পর্যটক নিখোঁজ

সাদাপাথরের পানিতে নেমে পর্যটক নিখোঁজ
সিলেট সংবাদদাতা

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদাপাথরের পানিতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাদাপাথর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক সুব্রত সাহা বিকাশ পেশায় চিকিৎসক। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে এসেছিলেন চার বন্ধু। তাদের মধ্যে তিনজন পর্যটনকেন্দ্রের বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন। নদীতে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান তারা। এ সময় অন্য দুজন সাঁতরে উঠতে পারলেও সুব্রত স্রোতের পানির নিচে তলিয়ে যান।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে চেষ্টা করেছেন। তবে সন্ধ্যা হয়ে যাওয়াতে বর্তমানে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে।
ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা করছে।