শিরোনাম

সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সীমান্তবর্তী সোনাসার নামক স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ অভিযানে ১টি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করেছে।

রবিবার (২৮ জুন) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে এবং সেগুলো সীমান্তবর্তী এলাকায় মজুত রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও র‍্যাব-৯-এর সমন্বয়ে একটি যৌথ টিম রাত ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইন থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১টি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/