সিলেটে চাঁদাবাজদের ঠাই নেই: ডিসি সারওয়ার

সিলেট সংবাবদাতা

সিলেটের এ আধ্যাত্মিক নগরীতে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, কেউ যদি ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করার চেষ্টা করে, তাদের আমরা ছাড় দেব না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নগরীর লালদিঘিরপাড় হকার্স মার্কেট পরিদর্শনকালে সারওয়ার আলম এসব কথা বলেন।
সিলেট জেলা প্রশাসক বলেন, যদি কেউ চাঁদা চায় বা দাবি নিয়ে হাজির হয়, তাদের আটক করুন এবং আমাদের খবর দিন। আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। কেউ যেন দাপট দেখাতে না পারে।
সারওয়ার আলম আরও বলেন, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করছি। এ বিষয়ে আমাদের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। যারা ব্যবসায়ীদের শোষণ করতে চায়, তাদের জন্য কোনো ছাড় নেই।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সিনিয়র সহকারী কমিশনার সুনন্দা রায়, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, র্যাব-৯-এর সদস্যরা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের প্রতিনিধিরা।