বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধ করার দাবি তৌহিদী জনতার

সিলেট সংবাদদাতা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠেয় নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে তৌহিদী জনতা। তবে আবহমান বাংলার ঐতিহ্য রক্ষায় আয়োজকরাও দৃঢ় অবস্থান নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে আলাপ-আলোচনা।
জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতীতে এ প্রতিযোগিতা নিয়ে আয়োজকরা কোনো বাধার মুখে পড়েননি। কিন্তু এবার তৌহিদী জনতার ব্যানারে একটি গোষ্ঠী এই প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা সংঘাতের আশঙ্কা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে লাউতা ইউনিয়নের গাংপাড় এলাকার বাসিন্দা বলেন, স্থানীয় যুবকরা সোনাই নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে আয়োজন করে আসছে। কিন্তু কয়েক দিন ধরে স্থানীয় যুবক জুয়েল, অপুসহ কয়েকজন ফেসবুকে নৌকাবাইচ প্রতিযোগিতার বিরুদ্ধে লেখালেখি করছে। এতে পরিস্থিতি খারাপ হতে পারে।
আরেক বাসিন্দা বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা এই এলাকার মানুষের আনন্দের খোরাক। শত শত মানুষ প্রতি বছর নৌকাবাইচ উপভোগ করে। কিন্তু কী একটা উপদ্রব শুরু হয়েছে! তৌহিদী জনতার ব্যানারে হুমকি দেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ এক সভা করে প্রতিযোগিতাটি বাতিল করার দাবি জানিয়েছে।
লাউতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন জানান, উত্তেজনাকর এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সুরাহা করার চেষ্টা চলছে।
লাউতা ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘ফেসবুকে নৌকাবাইচের পক্ষে-বিপক্ষে লেখালেখি হচ্ছে। এর বাইরে আমার কিছু জানা নেই।’
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, ‘নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।'