জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড আমাদের গাজীরা: ডাকসু ভিপি

সাতক্ষীরা সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে– আমাদের গাজীরা, শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৬ বছরে কালীগঞ্জে আমাদের যে ভাই-বোনেরা জীবন দিয়েছেন, আমাদের যে ভাই-বোনদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার যে মায়েদের লাঞ্ছিত করা হয়েছে, যে ভাইদের খুন করা হয়েছে, যারা চাকরি হারিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
ভিপি সাদিক কায়েম বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, তিনি আগামী নির্বাচনে জামায়াতের বিজয় চান না, পরিবারের বিজয় চান না, তিনি ১৮ কোটি মানুষের বিজয় চান।
ভিপি নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সাতক্ষীরা চারটি আসনের জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, খুলনা-১ সংসদীয় আসনের জামায়াত প্রার্থী বাবু কৃষ্ণ লাল নন্দী, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন, মাওলানা এমদাদুল হক প্রমুখ।