পটুয়াখালীতে বজ্রপাতে নিহত ৪

পটুয়াখালীতে বজ্রপাতে নিহত ৪
পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গরুর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮) বজ্রপাতে নিহত হন। একইদিন দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) মারা যান। এছাড়া, একই সময় শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে আসার পথে বজ্রপাতে নিহত হন খালেক হাওলাদার (৫৫)। অপরদিকে, সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার (২২) প্রাণ হারান।
স্থানীয়দের মতে, বৃষ্টি ও বজ্রপাত চলাকালীন অসচেতনভাবে খোলা মাঠে অবস্থান করায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
এদিকে, গত দুই দিনে কলাপাড়া, রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে অন্তত ৫০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বজ্রপাতে ৭ জেলায় প্রাণ গেল ১৪ জনের