৮ কেজির এক মাছ অর্ধলাখ টাকায় বিক্রি

৮ কেজির এক মাছ অর্ধলাখ টাকায় বিক্রি
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি বিরল ও মূল্যবান কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে ‘লম্বু পোয়া’ নামে পরিচিত মাছটি রবিবার (৫ জুলাই) সকালে আলীপুর মৎস্য বন্দরের নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গতকাল শনিবার রাতে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান জেলে রহিম মাঝি। অন্যান্য মাছের সঙ্গে তার জালে ধরা পড়ে প্রায় ৮ কেজি ওজনের এই মূল্যবান কালো পোয়া মাছটি। পরে রবিবার সকালে মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিলামে তোলা হলে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা প্রতি কেজি ৬ হাজার ২৫০ টাকা হিসেবে মোট ৫০ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
জেলে রহিম মাঝি বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে এত দামি মাছ পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত।’
ক্রেতা পিএম মূসা জানান, তিনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে ঢাকা ছাড়াও দেশের বাইরে রপ্তানি করেন। কালো পোয়া মাছের সুইম ব্লাডার (মাছের বালিশ) অত্যন্ত মূল্যবান হওয়ায় আন্তর্জাতিক বাজারেও এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণেই মাছটির দাম এত বেশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে এ মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। সাধারণত এ প্রজাতির মাছের ওজন ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হয়ে থাকে। উচ্চমূল্যের কারণে অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে সুখবর।

জালে ধরা পড়লো ১২ কেজির ভেটকি মাছ