ফিলিং স্টেশনে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড়ের দেবীগঞ্জের একটি ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর আগে, শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার ‘মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল বিতরণকালে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অধিকাংশ চালকের কাছে ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। তবে তাদের চাপে বৈধ কাগজপত্র থাকা বাইকাররা তেল নিতে পারছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে বিষয়টি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউএনও সবুজ কুমার বসাক।
এ সময় কাগজপত্রবিহীন চালকদের লাইন ত্যাগ করার নির্দেশ দেন ইউএনও। পরে দুই চালককে ৫০০ টাকা করে জরিমানা করেন। একপর্যায়ে হঠাৎ শতাধিক লোকের একটি মিছিল তেল পাম্পে এসে ইউএনওর ওপর হামলা চালায়। এ সময় ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে মারধর করে তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় ওই আনসার সদস্য আহত হন।
ওসি সেলিম মালিক বলেন, হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

তেল পাম্পে মিছিল নিয়ে ইউএনওর ওপর হামলা