পঞ্চগড়ে সাত কেজি কষ্টি পাথরসহ আটক ২

পঞ্চগড়ে সাত কেজি কষ্টি পাথরসহ আটক ২
ঠাকুরগাঁও সংবাদদাতা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাত কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ দুইজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জুলাই) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৩৯৬/৫-আর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় মো. দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিনকে (৪০) আটক করা হয়। তাদের কাছ থেকে সাত কেজি ওজনের একটি কষ্টি পাথর জব্দ করা হয়। এছাড়াও দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়।
৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান জানান, জব্দকৃত কষ্টি পাথর ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁওয়ে ৩ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২