শিরোনাম

৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
আটক মাদক কারবারি মিরাজুল ইসলাম

পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের দায়ে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পাবনা পুলিশ সুপার কার্যালয়ে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

আটক মাদক কারবারি হলেন– চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের ইয়াসিন আলীর ছেলে মিরাজুল ইসলাম।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর পৌর সদরের গোডাউন মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা খুলে পাওয়া যায় ৫০০ বোতল ফেনসিডিল।

পুলিশ সুপার আরও জানান, গাড়িরচালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মিরাজুল ইসলামকে আটক করে পুলিশ। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

/এসআর/