পাবনায় ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক নিহত

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অটোভ্যানের চালক তোরাব আলী ধরইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
এদিকে, দুর্ঘটনায় ট্রলিচালক বাবু হোসেন ও তার হেলপার রানা আহমেদ গুরুতর আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, নাটোরের হয়বতপুর এলাকা থেকে ভূট্টা ভর্তি শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রলি চাটমোহরের দিকে আসছিল। পথে ধরইল ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোভ্যানের সাথে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তোরাব আলীর বাম হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান তিনি। এ সময় ট্রলিচালক ও তার হেলপার আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব আলীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি অলিউর রহমান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ 