শিরোনাম

ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নিরব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে এক যুবকের মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পাকশী রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই যুবকের মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম নিরব। তার বাড়ি বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামে।

পাকশী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

/এসআর/