শিরোনাম

পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পাবনায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় শহরের দ্বীপচর এলাকার খাজা নগর দরবার শরীফ থেকে জশনে জুলসে ঈদে মিলাদুন্নবী (সা.) শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ দোয়া ও মোনাজাত।

বক্তারা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)-এর জন্ম ওয়াফাত দিবস উপলক্ষে দেশবাসীকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করার আহ্বান জানান।

তারা বলেন, আখিরি নবী হযরত মুহম্মদ (সা.) বিশ্ব মানবতার শান্তির দূত ছিলেন। তিনি ছিলেন আল্লাহ পাক প্রেরিত মুসলিম জাহানের সর্বশেষ রাসূল (সা.)।

/এফআর/