শিরোনাম

পাবনায় বাড়ছে সমকামী: কর্মশালায় বক্তারা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় বাড়ছে সমকামী: কর্মশালায় বক্তারা
পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে কর্মশালায় বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে সমকামিতা। ফলে এইচআইভি এইডস রোগও ছড়াচ্ছে আশঙ্কাজনক হারে। জেলায় এখন পর্যন্ত সমকামিতার সংখ্যা ছাড়িয়ে গেছে ১ হাজার ৬শ' জনের ওপরে। এছাড়া, ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে।

বুধবার (১৭ জুন) পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় হাসপাতালের 'কী পপুলেশন্‌স-কেপি সেন্টারের' পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পাবনায় ১৬১৫ জন সমকামী, ৭৬৫ জন‌ নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন শিরায় মাদকগ্রহণকারী শনাক্ত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে ৭ জনই সমকামী।

কর্মশালায় উপস্থিত ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান,‌ পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম সহ জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও ডিজিটাল গণমাধ্যমকর্মীরা।

/এসআর/