পাবনায় অপহৃত তরুণ-তরুণীকে উদ্ধার

পাবনায় অপহৃত তরুণ-তরুণীকে উদ্ধার
পাবনা সংবাদদাতা

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে অপহৃত তরুণ-তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে অপহরণকারীরা। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
শনিবার (১৬ মে) ভোর রাতে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে ডিবি ও সদর থানা পুলিশ। এর আগে শুক্রবার (১৫ মে) বিকালে অপহরণের ঘটনা ঘটে।
উদ্ধার হওয়ার তরুণ-তরুণী হলেন–পাবনার চাটমোহর উপজেলার পাঁচুড়িয়া পূর্বপাড়া গ্রামের তাহমিনা খাতুনের ছেলে তরিকুল ইসলাম সনম ও তার বান্ধবী ঈশ্বরদী উপজেলার বাসিন্দা নীলা খাতুন।
পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, শুক্রবার তরিকুল ইসলাম সনম পাবনা শহরে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। এরপর তিনি পাবনা থেকে বান্ধবী নীলাকে নিয়ে ভাঁড়ারা জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। বান্ধবী নীলা মানত করেছিল ঐতিহ্যবাহী ওই মসজিদে ৫০০ টাকা দান করবে। সনমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে তরিকুল ইসলাম সনমের মা বিষয়টি পুলিশকে জানায়।
তিনি আরও জানান, শনিবার ভোর রাতে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে মোটরসাইকেলসহ অপহৃত তরিকুল ইসলাম সনম ও তার বান্ধবী নীলা খাতুনকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাদের মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অপহরণকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ডিবির ওসি রাশিদুল ইসলাম বলেন, অপহৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।