শিরোনাম

নোয়াখালীতে ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীতে ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে তিন হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার চর ঈশ্বর বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ‎লেফটেন্যান্ট মো. আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ সময় কোনোপ্রকার কাগজপত্র ছাড়া অবৈধভাবে মজুত তিন হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

এ ঘটনায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তখন বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

/এসআর/