হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলা, আহত ৩

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলা করা হয়েছে। এ ঘটনায় অন্তত তিন জন আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে পথসভায় এ হামলার ঘটনা ঘটে।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তালতলা বাজারে নির্বাচনী পথসভায় আবদুল হান্নান মাসউদের বক্তব্য চলাকালে বিএনপির কর্মী-সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিনসহ তিন জন আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এর আগের দিন শুক্রবার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছান ও তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহেরসহ তাদের অনুসারীরা তালতলা বাজারে এনসিপির নির্বাচনী অফিস ভাঙচুর করেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছুল তিব্রিজ বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করা, ভোট কেন্দ্র দখল ও ভোট কারচুপির জন্যই বিএনপি পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হামলার খবর শুনে তাৎক্ষণিক সেখানে নৌ বাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেট যান। কারা এই হামলা করেছে এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।