নাটোরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
নাটোর সংবাদদাতা

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৭: ৫১

ছবি: সংগৃহীত
নাটোরের লালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়ক অবরোধ করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কদমছিলান এলাকায় যুবদল নেতা মজনু গ্রুপ ও তোহা গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা নাটোর-পাবনা মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় দুইটি মোটরসাইকেলে আগুন দেওয়া হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লালপুর থানার (ওসি তদন্ত) রিয়াজুল হাসান জানান, একটি পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এসআর/