শিরোনাম

এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন

মুন্সীগঞ্জ সংবাদদাতা
এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন
এক্সপ্রেসওয়েতে পিকআপে আগুন। নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রডবোঝাই একটি পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

তিনি জানান, রবিবার রাত ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী একটি রডবোঝাই পিকআপে আগুন লাগে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

/জেএইচ/