দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৯ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আম আনতে বরিশালের বাবুগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিলেন নিহত ট্রাকচালক সজীব। ট্রাকটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয়মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সজীবের মৃত্যু হয়। এছাড়া তার সহকারী জিহাদসহ পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার আহত হন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুর্ঘটনায় ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪