শিরোনাম

এসএসসি পরীক্ষা শেষে নদীতে নেমে ২ বন্ধুর মৃত্যু

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
এসএসসি পরীক্ষা শেষে নদীতে নেমে ২ বন্ধুর মৃত্যু
নদীতে ডুবে মৃত্যু। ছবি: সিটিজেন গ্রাফিক্স

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ হারালেন দুই বন্ধু। বুধবার (২০মে) বিকাল ৩টার দিকে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

তারা হলেন- অপূর্ব তাইফ ইফতি ও সাকিবুল ইসলাম। ইফতি সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আর সাকিবুল একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এসএসি পরীক্ষা শেষে বাড়ি ফেরেন দুই বন্ধু। পরে বিকাল ৩টার দিকে গড়াই নদীতে গোসলে নামেন তারা। এর কিছুক্ষণ পর দুজনেই নদীতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় হাফিজ নামে স্থানীয় এক ব্যক্তি তাদের দুজনকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী উদ্ধার অভিযানে ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তার আগেই স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

/জেএইচ/