শ্যালককে মারধর ও স্ত্রীকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি আমির হামজার

নিজস্ব প্রতিবেদক

শ্যালকের ওপর হামলা ও নিজের স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এসব ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে করে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন মুফতি আমির হামজা।
ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শ্যালককে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে এবং আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমি পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পরপরই প্রশাসনের সহযোগিতায় আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আশাবাদী, এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।’
তিনি আরও লিখেছেন, ‘ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে অবগত করেছেন যে, গতকাল রাত থেকেই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, অভিযুক্তরা নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি প্রশাসনের প্রতি আস্থা ও প্রত্যাশা রাখি যে, আমার শ্যালকের ওপর হামলাকারী এবং আমার স্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
প্রসঙ্গত, গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হন বলে জানা গেছে।

চুয়াডাঙ্গায় আমির হামজার পরিবারের ওপর হামলা