কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১৩

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। গুরুতর আহত যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার ব্যাপারীরহাট সংলগ্ন বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে আসা একটি মাইক্রোবাসের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের ৮ বছর বয়সী শিশু কন্যা সাদিয়া, একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবী (২৮) এবং শিলখুড়ি ইউনিয়নের সাইফুর রহমানের ছেলে ও মাইক্রোবাসের চালক লিমন মিয়া (২৮)। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান। তিনি জানান, ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তার অনুসন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত