কৃষকদের সার না দেওয়ার তথ্য পেয়েছে তদন্ত কমিটি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বারবার ঘুরেও সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যান কৃষকেরা। গত রবিবার বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে গুদামের বেড়া ভেঙে ২২৫ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এতে বিসিআইসির সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের বিরুদ্ধে কৃষকদের সময় মতো সার না দেওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া, ক্যাশ মেমোতে অসংগতি পাওয়ার কথা উল্লেখ করা হয়।
এ ঘটনায় মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদামের বেড়া ভেঙে ২২৫ বস্তা সার নিয়ে যান বিক্ষুব্ধ কৃষকরা। এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ওই রাতেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার সন্ধ্যায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথের কাছে প্রতিবেদন জমা দেয়। পরে প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী, ডিলার ও কৃষকদের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেওয়া হয়েছে।
ইউএনও অমৃত দেবনাথ বলেন, ধলডাঙ্গা বাজার থেকে কৃষকদের ২২৫ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে কৃষকদের সময় মতো সার না দেওয়া এবং ডিলারের ক্যাশ মেমোতে অসংগতি পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ কারণে তাকে শোকজ করা হয়েছে।