কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজারহাট-তিস্তা মহাসড়কের মণ্ডলের বাজার পেট্রোল পাম্প সংলগ্ন শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. এরশাদ আলী (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর গ্রামের বাসিন্দা। আর আহতরা হলেন–মিজানুর রহমান (৬০), রবিউল ইসলাম (৩৫), শফিউর রহমান (১৯) এবং সিএনজি চালক দুলু মিয়া (৩৪)। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর ও লাভলুর ভাষ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা সিএনজি ও সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এরশাদ আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও চারজন।
আহতদের উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার আশঙ্কা