ঝিনাইদহে মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, জালিয়াপাড়া মসজিদ কমিটির নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ ঘটনায় নারীসহ ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘মসজিদ কমিটি গঠন নিয়ে বাগবিতণ্ডার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।’

/এসআর/